১২ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ছাড়ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

১২ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ছাড়ছে যুক্তরাষ্ট্র

Manual8 Ad Code

ইরানের জব্দ থাকা সম্পদের ১২ বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দফায় ৬ বিলিয়ন ডলার করে এ অর্থ ইরানের কাছে আসবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (২৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদন জানিয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়ায় ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তবে তেল বিক্রি ও ব্যাংকিং কার্যক্রম চালাতে প্রয়োজনীয় ছাড় পেয়েছে ইরান। গালিবাফ বলেছেন, এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

Manual2 Ad Code

গালিবাফ বলেন, ‘আমার মতে এই সফরে ভালো অর্জন হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, লেবানন, তেল বিক্রিতে ছাড়ের প্রশ্ন এবং আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। এগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। অবশ্যই, আমরা বিশ্বাস করি যে আমরা এখনও এই কাজের একেবারে শুরুতে আছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

গালিবাফ নিশ্চিত করেছেন, আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের দুটি কিস্তি (মোট ১২ বিলিয়ন) ছাড়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সঙ্গে লেবানন ও হরমুজ প্রণালী ইস্যুতে নতুন সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code