কারেন্ট জাল বিক্রির দায়ে দিরাইয়ে ২ ব্যবসায়ীর জেল, ক্রেতাকে জরিমানা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

কারেন্ট জাল বিক্রির দায়ে দিরাইয়ে ২ ব্যবসায়ীর জেল, ক্রেতাকে জরিমানা

Manual1 Ad Code

সুনামগঞ্জের দিরাইয়ে অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে দুই বিক্রেতাকে কারাদণ্ড ও তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দকৃত ১৬০ পিস অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, দিরাই বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও ক্রয়ের অপরাধে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

অভিযান চলাকালে জাল বিক্রির দায়ে দিরাই বাজারের ব্যবসায়ী দীপক দাস (৫০) ও বিপ্লব শর্মা (৪৫)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ২ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়। এছাড়া অবৈধ কারেন্ট জাল কেনার অপরাধে উপজেলার জগদল গ্রামের আবু বক্কর (৪৫)-কে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারক জিয়াউল হাসান সৌরভ। তিনি জানান, জব্দকৃত ১৬০ পিস কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Manual5 Ad Code

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ, বাজার নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই জনস্বার্থমূলক অভিযান পরিচালিত হয়েছে। জাতীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

 

 

Manual3 Ad Code