সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক কারাগারে, বাড়ি-মন্দির ভাঙচুর

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক কারাগারে, বাড়ি-মন্দির ভাঙচুর

Manual4 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে (২৫) হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে একদল উত্তেজিত জনতা গড়কাটি গ্রামে ওই যুবকের বাড়ি, দোকান এবং স্থানীয় একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালায়।

মঙ্গলবার বিকেলে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে তাঁকে পুলিশ কৌশলে হেফাজতে নেয়। এ সময় বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তাঁর বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এরপর বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই যুবক তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে গত সোমবার একটি পেজে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাঁর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠায় ধর্ম অবমাননার অভিযোগে ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। বর্তমানে একটি চক্র এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

Manual8 Ad Code

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে।

Manual3 Ad Code