ঢাকা ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
রাকিবুল হাসান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার (২৮ জুন) তাকে বদলিপূর্বক জেলার দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসেবে যোগদান করেন।
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন যুগান্তরকে বলেন, জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি ও দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে। দ্রুত পুলিশ সুপার কার্যালয় থেকে ছাড়পত্র নিয়ে পদায়নকৃত সার্কেল অফিসে যোগদানের জন্য পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়েছে
Design and developed by sylhetalltimenews.com