দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক  নিয়োগ

Manual5 Ad Code

দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের মধ্যে ৮ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান, যিনি এখন দায়িত্ব নেবেন নোয়াখালীর ডিসি হিসেবে। কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পাঠানো হয়েছে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় বদলি করা হয়েছে।

 

Manual7 Ad Code

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বরগুনার ডিসি হয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জের ডিসি, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরার ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ পিরোজপুরের ডিসি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতার সাতক্ষীরার ডিসি, স্থানীয় সরকার বিভাগের ফেনী উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন বাগেরহাটের ডিসি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার খুলনার ডিসি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেন কুষ্টিয়ার ডিসি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান ভোলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

 

অপরদিকে, যুগ্মসচিব হিসেবে পদায়নের মধ্যে হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগ, পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগ, ঢাকার ডিসি তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব করা হয়েছে।

 

Manual1 Ad Code

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে প্রদান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) করা হয়েছে।

 

আরেক আদেশে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

 

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ রয়েছে।

Manual7 Ad Code