দিরাইয়ে ভারতীয় শেখ নাসির বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

দিরাইয়ে ভারতীয় শেখ নাসির বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার

Manual5 Ad Code

দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে চার কার্টন ভারতীয় বিড়িসহ সাহেদ (২২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাহেদ শন্তিগঞ্জ উপজেলার গাজিনগর গ্রামের মুহিবুর রহমানের ছেলে।

Manual6 Ad Code

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে দিরাই থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় শেখ নাসির বিড়িসহ তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চার কার্টন ভারতীয় শেখ নাসির বিড়িসহ সাহেদকে আটক করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,ভারতীয় শেখ নাসির বিড়িসহ আটককৃত সাহেদকে আজ শনিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code