যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আলোচনার মাঝেই বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আলোচনার মাঝেই বাড়ল স্বর্ণের দাম

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। তবে এ সময়ে তেলের দাম কিছুটা কমেছে। খবর রয়টার্সের

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

মঙ্গলবার (২১ জুলাই) স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪২.৬৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্সের দামও ০.৮ শতাংশ বেড়ে ৪,০৪৭.৪০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি না কমায় বিনিয়োগকারীরা এখনো নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকেই ঝুঁকছেন। টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, স্বর্ণ ৪ হাজার ডলারের আশপাশে শক্ত অবস্থান তৈরি করেছে এবং সেখান থেকে আবার ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করছে।

Manual6 Ad Code

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার খবর এবং ইরানের কাছে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছানোর তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। তবে ইয়েমেনের হুথিদের নতুন হুমকি এবং দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে এখনো অনিশ্চিত করে রেখেছে।

সাম্প্রতিক সংঘাতের কারণে তেলের দাম আবার বাড়লে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে বলে ধারণা। সে ক্ষেত্রে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে সুদের হার আরও বাড়াতে হতে পারে। বর্তমানে বাজারের হিসাবে আগামী সপ্তাহে সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি হলেও, সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৬৪ শতাংশ।

Manual5 Ad Code

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। রূপার দাম ২.২ শতাংশ, প্লাটিনাম ০.৮ শতাংশ এবং প্যালাডিয়ামের দামও ০.৮ শতাংশ বেড়েছে।