প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১

Manual4 Ad Code

কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব গ্রহণের মাত্র ছয় দিন আগে শনিবার (১ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।

 

দেশটির নোর্তে দে সান্তান্দের বিভাগের নিরাপত্তা সচিব জর্জ কুইন্তেরো সাংবাদিকদের জানান, বিস্ফোরণে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি।

ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কুকুতা এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন), ফার্কের (এফএআরসি) ভিন্নমতাবলম্বী গোষ্ঠী এবং অপরাধী সংগঠন ক্লান দেল গোলফোর তৎপরতা রয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা কুকুতায় পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ কলম্বিয়াকে ভয় দেখাতে পারবে না এবং শান্তি ও নিরাপত্তায় বসবাসের জনগণের সংকল্প ভাঙতে পারবে না।

Manual8 Ad Code

ছয় দশকেরও বেশি সময় ধরে কলম্বিয়া সরকার, বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন অপরাধী চক্রের সংঘাতে জর্জরিত। বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ হওয়ায় মাদক পাচার ও সশস্ত্র সহিংসতা দেশটির অন্যতম বড় নিরাপত্তা চ্যালেঞ্জ।

Manual5 Ad Code

আগামী ৭ আগস্ট দায়িত্ব নিতে যাওয়া ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।

Manual2 Ad Code

অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সশস্ত্র সংঘাত নিরসনে সংলাপভিত্তিক নীতি অনুসরণ করেন এবং মাদকবিরোধী অভিযানে ক্ষুদ্র কোকা চাষিদের পরিবর্তে বড় মাদক চক্রগুলোর বিরুদ্ধে অভিযানকে অগ্রাধিকার দেন।

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে দে লা এসপ্রিয়েলা আগে সংঘাতপ্রবণ কাওকা বিভাগে সামরিক ঘাঁটিতে শপথ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সেটি অনুমোদন না পাওয়ায় তিনি রাজধানী বোগোটার সিটি হলে শপথ নেবেন। ওই অনুষ্ঠানে প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

Manual4 Ad Code

সূত্র: আলজাজিরা