যুদ্ধে নামছে পাকিস্তান-তুরস্ক?

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুদ্ধে নামছে পাকিস্তান-তুরস্ক?

Manual8 Ad Code

ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান যুদ্ধে পাকিস্তান ও তুরস্কের সরাসরি সম্পৃক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সৌদির আহ্বানে সাড়া দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর প্রধানরা জরুরি বৈঠকে যোগ দিতে রিয়াদে যাচ্ছেন। এর মধ্যেই সৌদি ভূখণ্ডে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও বেড়েছে।

Manual6 Ad Code

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দেশটির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বাইরাকতারওগ্লু সৌদি সফর করবেন। পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরও শিগগিরই রিয়াদে পৌঁছাবেন বলে আল জাজিরা জানিয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ বিষয়ে নিশ্চিত করেনি।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুতিরা। বৃহস্পতিবার তারা দাবি করে, সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে রিয়াদের একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনাও রয়েছে।

Manual5 Ad Code

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তাইফ ও ইয়ানবুকে লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে মক্কা, জেদ্দা ও ইয়ানবুতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

এই পরিস্থিতিতে গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নতুন গুরুত্ব পেয়েছে। চুক্তি অনুযায়ী, সৌদি, তুরস্ক বা পাকিস্তানের যেকোনো একটি দেশের ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সামরিক প্রধানদের জরুরি বৈঠকের বিষয়টি সামনে আসে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চুক্তির আওতায় রিয়াদকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়েই এই বৈঠকের প্রস্তুতি।
তবে পাকিস্তান ও তুরস্কের বক্তব্য ছিল তুলনামূলক সতর্ক। যদিও কয়েক দিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছিলেন, চুক্তিতে জোটগত অঙ্গীকার রয়েছে এবং সৌদির সামরিক প্রয়োজন মেটাতে তুরস্ক প্রস্তুত।

এদিকে হুতিরা সরাসরি পাকিস্তান ও তুরস্ককে হুঁশিয়ার করেছে। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, দুই দেশ যুদ্ধে যোগ দিলে তাদের ‘লোহার মুষ্টি’ দিয়ে মোকাবিলা করা হবে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code