সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

Manual4 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চলতি বছরের ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

Manual8 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual6 Ad Code