রাজধানীসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

রাজধানীসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

Manual5 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

শরিফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা এক মামলার রায়ের দিন ধার্যকে ঘিরে গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এই বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই প্রেক্ষিতে ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual3 Ad Code