হাসিনার মৃত্যুদণ্ডের রায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

হাসিনার মৃত্যুদণ্ডের রায়  জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি

Manual4 Ad Code

সিলেট অলটাইম নিউজ :মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

Manual2 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখিনি। আপনারা সারাদিন ঘুরেছেন। আমি কোনো আতঙ্কই দেখিনি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন-আমি সড়কের কথা বলছি। এর উত্তরে উপদেষ্টা বলেন, ওহ সড়কে। আপনি, আমি দুজনই তো আজ ভেতরে ছিলাম, সড়ক তো আমরা দেখিনি। সড়কেও কোনো আতঙ্ক নেই। আমি সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসছেন।

শেখ হাসিনার রায় ঘিরে আইনশৃঙ্খলার পরিস্থিতি কি?

একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রকমের ছোটোখাটো দুই একটা যে ঘটনা ঘটছে, এটা তো আপনারও জানেন আমিও জানি। আমি গতকাল বরিশাল থেকে আসছি। মাদারীপুর এই জায়গাটা একটু বেশি ডিফিকাল্ট জায়গা। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এই চারটা ডিস্ট্রিক্ট একটু …। তাদের নিয়েও আমি গতকাল কথা হয়েছে। ওই জায়গাও বড় ধরনের কোনো কিছু নেই।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতকে চিঠি দেয়া হবে কি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার প্রত্যাবর্তনের জন্য তো অলরেডি লেখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস। আমরা তো ডেফিনেটলি চাইবো প্রত্যাবর্তনের জন্য।

Manual4 Ad Code

উপদেষ্টা বলেন, যদি দরকার পড়ে অবশ্যই দেবো। আমি জানি না, একবার দেয়ার পর যদি আবার দরকার পড়ে আবারও দেবো। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখামাত্রই গুলি না। এখানে হলো কী, এটা সেলফ ডিফেন্সের জন্য আপনারা হাতিয়ারের পারমিশন নেন না। ওটা তো শিকারের জন্য নেননি। গিয়েও যদি করেন শিকার, কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য।

Manual5 Ad Code

আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী বলেন, আপনাকে কেউ মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে নিহত করার অধিকার আছে। এটা সব দেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেই পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা আহত হয়েছে এবং তারা প্রতিহত করছেন।

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ