বিএনপির নির্বাচনি পরিচালনায় ৫টি কর্মসূচি

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

বিএনপির নির্বাচনি পরিচালনায় ৫টি কর্মসূচি

Manual7 Ad Code

বিএনপির নির্বাচনি পরিচালনায় ৫টি কর্মসূচির কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।
মাহদী আমিন বলেন, নির্বাচনি প্রচারণার শুরুর দিনেই (বৃহস্পতিবার) আমরা এখানে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, যেগুলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পলিসি বিষয়ে জনসম্পৃক্ততা ও জনমত তৈরির লক্ষ্যে কার্যকর করছেন এবং যার মাধ্যমে দেশের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষ ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের জন্য যে নীতিমালা তৈরি হচ্ছে, সেখানে সম্পৃক্ত হতে পারবেন, ইনশাআল্লাহ।

Manual2 Ad Code

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ মোট ১২৭ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তরুণ-তরুণীরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতামত দেন এবং তাদের প্রস্তাব উপস্থাপন করেন। তারেক রহমান তরুণদের প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং কর্মসংস্থান, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও যুব ক্ষমতায়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা, বিভিন্ন প্রকল্পের অর্থায়নের কাঠামো এবং তরুণদের সম্পৃক্ত করে রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরেন।

Manual6 Ad Code

বিএনপির আটটি লিফলেট: বিভিন্ন সেক্টরে বিএনপির পলিসি এবং তারেক রহমানের ভিশন নিয়ে তৈরি আটটি লিফলেটকে কেন্দ্র করে সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় সব বিদেশি দূতাবাস থেকে কূটনীতিকরা উপস্থিত হয়ে বিএনপির গুরুত্বপূর্ণ পলিসিগুলো নিয়ে পর্যালোচনা করেন। বাস্তবতা হচ্ছে, বিএনপি সেই রাজনৈতিক দল, যেটি ২০১৬ সালে ভিশন-২০৩০ এর মাধ্যমে সংস্কারের পথযাত্রা শুরু করেছিল, পরবর্তীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা এবং ২০২৩ সালে চূড়ান্তভাবে ৩১ দফা প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় প্রতিটি সেক্টরে আমাদের নেতার সুনির্দিষ্ট, সুবিস্তৃত রূপকল্প রয়েছে। বিএনপি সেই রাজনৈতিক দল, যারা আন্দোলন সংগ্রামে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি নীতিনির্ভর রাজনীতি করে গেছে। দেশের সংস্কার ও মানুষের অধিকার নিয়ে ভেবেছে, লড়াই করেছে, গুম-খুন-নির্যাতনের শিকার হয়েছে, আবার দেশ গঠনের নানা বিষয় নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি, বিএনপি যেভাবে জনগণের সঙ্গে ও পাশে থাকে, গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, আগামী নির্বাচনে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় সুনিশ্চিত করবে, ইনশাআল্লাহ।