সিলেটে ‘বু*লে*ট মামুন কিশোর গ্যাং’, দুই সদস্য আ*ট*ক

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সিলেটে ‘বু*লে*ট মামুন কিশোর গ্যাং’, দুই সদস্য আ*ট*ক

Manual8 Ad Code

সিলেটের বালুচর থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে।

 

Manual3 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে  শাহপরাণ থানাপুলিশ।

 

আটককৃতদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করেনি পুলিশ। অপরজন হলেন শাহবালুচর এলাকার সৈয়দ আকরাম হোসেন সাধনের ছেলে সিয়াম (২৩)।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

শাহপরাণ থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বুলেট মামুন গ্যাংয়ের লিডার কুখ্যাত মামুন বর্তমানে কারাগারে। তার অবর্তমানে বালুচর এলাকায় সিয়ামসহ এই গ্যাংয়ের অন্যান্য সদস্যরা নানান অপকর্ম করে বেড়াচ্ছে। আটককৃত কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হবে ।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কশিমশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code