ইসির জোরালো প্রস্তুতি

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

ইসির জোরালো প্রস্তুতি

Manual5 Ad Code

 ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। বাকি আসনগুলোর ব্যালট পেপার আগামীকাল ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো হবে।ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কয়েকটি আসনে আদালতের নির্দেশে ও শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ায় ব্যালট পেপার পুনর্মুদ্রণ করতে হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট আসনগুলোতে ব্যালট পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সামগ্রিকভাবে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলে তিনি দাবি করেন।

Manual7 Ad Code

এদিকে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে প্রায় চার লাখ পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার আটজন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং চার লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।

ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ব্যালটের ফল জানার কোনো সুযোগ নেই। পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪টা ৩০ ঘটিকার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সঙ্গে গণনা করা হবে।

Manual3 Ad Code

এদিকে, ভোটের আইনশৃঙ্খলা প্রস্তুতিও শেষ হয়েছে। ইসি জানায়, সাত দিন সেনাবাহিনী, আট দিন আনসার এবং নিয়মিত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন ১৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা মূলত মোবাইল কোর্ট পরিচালনা করবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকাও দ্রুতই পাওয়া যাবে।

Manual8 Ad Code

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি সুসমন্বিত ‘ডেপ্লয়মেন্ট প্ল্যান’ কার্যকর রয়েছে। সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা অর্পিত দায়িত্ব পালন করবে।