ঢাকা ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫
মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র শিগগিরই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সিএনএনের খবরে আরও বলা হয়, ট্রাম্প বলেন, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আপনারা ভেনেজুয়েলার মারদ চোরাকারবারিদের ঠেকাতে কাজ করছেন। ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। আপনারা হয়ত মাদক কারবারিরা সাগর দিয়ে আর মাদক পরিবহণ করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলেও হামলা শুরু করব খুব শিগগিরই। আমরা তাদের প্রতি সতর্কতা দিচ্ছি : আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন।” ট্রাম্পের এমন মন্তব্য বলছে, তিনি ভেনেজুয়েলায় হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
Design and developed by sylhetalltimenews.com