দুই সেনা কর্মকর্তাসহ ৪ জন ফের ট্রাইব্যুনালে

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

দুই সেনা কর্মকর্তাসহ ৪ জন ফের ট্রাইব্যুনালে

Manual1 Ad Code

জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে ২৪ নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজরি করা হয়।

Manual6 Ad Code

এ মামলায় পলাতক দুই আসামি হলেন— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। এদিন পলাতক আসামিদের পক্ষে মামলার বিচার কাজ পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হয়।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ