গাজা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

গাজা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প

Manual6 Ad Code

পিস অব বোর্ড বা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে এ সনদে সই করেন তিনি। এর মধ্য দিয়ে এই উদ্যেগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ খবর দিয়েছে আল জাজিরা।

Manual1 Ad Code

এতে বলা হয়, স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল ২০ টিরও কম দেশ। ট্রাম্প বলেন, তিনি চান এই শান্তি পর্ষদ যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠন এবং বৈশ্বিক সংঘাত সমাধানে জাতিসংঘের সঙ্গে কাজ করুক

Manual6 Ad Code

ট্রাম্পের পর্ষদ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন বৈশ্বিকভাবে জাতিসংঘের প্রভাবকে অকার্যকর করতে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এই বিতর্কের পিছনে যে কারণটি রয়েছে তা হলো- পিস অব বোর্ডের স্থায়ী চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। এটি পরিচালনায় মূল শক্তি তার হাতেই ন্যাস্ত থাকবে। এছাড়া এই পর্ষদের স্থায়ী সদস্য দশেগুলোর ১০০ কোটি ডলার দিতে হবে।

Manual8 Ad Code

এই পর্ষদে যোগ দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সৌদি আরব, পাকিস্তানসহ আরও ৭ দেশ যোগ দিচ্ছে ট্রাম্পের এই শান্তি পর্ষদে।