ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬
জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেন। রোববার এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত নিজেই।
বলেছেন, বাংলাদেশে ক্রমবর্ধমান জ্বালানি খাতের বিকাশে মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতা প্রসারের লক্ষ্যে মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, অনশোর অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড এবং এলএনজি ও এলপিজি সরবরাহের ক্ষেত্রে দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র।
ক্রিসটেনসেন বলেন, বাংলাদেশে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় এই চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে মার্কিন উদ্ভাবন ও প্রযুক্তি।
উল্লেখ্য, ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
Design and developed by sylhetalltimenews.com