লন্ডনে ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

লন্ডনে ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র প্রতিবাদ সমাবেশ

Manual1 Ad Code

বাংলাদেশে একতরফা ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৩টায় ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের উদ্যোগে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এই সমাবেশের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ রুম্মান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বদরুদ্দোজা আকাশ, সাংগঠনিক সম্পাদক মো: আলী আহমেদ, সহ সভাপতি রেজা মাহবুব লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, এমরান উদ্দিন, আবু বকর জুম্মা, ফাহাদ আহমেদ, ফারদিন চৌধুরী মিলাদ, মোঃ আব্দুল কাদির, মৌলভীবাজার উপজেলা, সদর ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহমিদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো: আমিনুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আবু তালেব সাজিদ, ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ চৌধুরী, মো: রুবেল মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কল্পনা বেগম, ছাত্রলীগ নেতা মো: তানবীর আহমেদ খাঁন, মো: আব্দুল করিম খান, ফাহিম আহমেদ, শামীম আহমেদ, নাজমুল হাসান নাহিদ, সাইফুর রহমান, আফজাল হোসাইন, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো: মোছা মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান অবৈধ ইউনুস সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনোভাবেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করে না। দেশের প্রায় অর্ধেক জনগণকে বাইরে রেখে একটি সাজানো নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। তারা এ ধরনের নির্বাচনের বিরুদ্ধে প্রবাস থেকেও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে ‘No Boat No Vote’ স্লোগানকে সামনে রেখে ভোট বর্জনের ডাক দেওয়া হয় এবং অবিলম্বে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ