সুনামগঞ্জ-৪ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সুনামগঞ্জ-৪ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নূরুল ইসলাম।

৮৫টি কেন্দ্র হতে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে নূরুল ইসলাম পেয়েছেন ৭১৭৪৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শামস উদদীন দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৮৯৩৯ ভোট।

Manual5 Ad Code

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫৭২০ ভোট।

Manual2 Ad Code

এই আসনে মোট কেন্দ্র ১১৫টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ১৮৫।

Manual1 Ad Code