তাহিরপুরে এজেন্ট ব্যবসায়ীর কাছে আ.লীগ নেতার ২০ লাখ টাকা চাঁদা দাবি

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

তাহিরপুরে এজেন্ট ব্যবসায়ীর কাছে আ.লীগ নেতার ২০ লাখ টাকা চাঁদা দাবি

Manual2 Ad Code

তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজারের এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার বিকেলে বাদাঘাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাদাঘাট বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তারা প্রধান অভিযুক্ত সহ এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, শুক্রবার রাতেই আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী দেলোয়ার হোসেন উপজেলার নূরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি বাদাঘাট বাজারে ডাচ্-বাংলা এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

 

Manual8 Ad Code