র‌্যাবের জালে রাসেল

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

র‌্যাবের জালে রাসেল

Manual4 Ad Code

সিলেটের সুনামগঞ্জ থেকে ৩৭ বোতল বিদেশি মদসহ রাসেল মিয়া (৩৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব–৯। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবী করেছে তারা।

 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। রাসেল মিয়া সুনামগঞ্জ থানাধীন তাহিরপুর বালিজুরি এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে।

Manual3 Ad Code

তারা জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ তাহিরপুর থানাধীন বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকার একটি টিনশেড ঘরের ভিতর থেকে কাগজের কার্টুনে রক্ষিত ৩৭ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম।

Manual3 Ad Code

 

 

Manual5 Ad Code