সিলেটে র‌্যাবের অ*ভি*যা*ন, যা পাওয়া গেল

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সিলেটে র‌্যাবের অ*ভি*যা*ন, যা পাওয়া গেল

Manual7 Ad Code

সিলেটের সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব–৯।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

জানা যায়, শনিবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এসময় জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধারকৃত আলামত দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code