হাওর রক্ষা বাঁধে অনিয়মের প্র তি বা দে শান্তিগঞ্জে গণসমাবেশ

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

হাওর রক্ষা বাঁধে অনিয়মের প্র তি বা দে শান্তিগঞ্জে গণসমাবেশ

Manual3 Ad Code

হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাগলা বাজারে এ কর্মসূচির আয়োজন করে হাওর ও নদী রক্ষা আন্দোলন, শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব আহমদ উসমান।
সমাবেশে বক্তব্য দেন দেখার হাওরের কৃষক আসাব আলী, মো. গৌছ উদ্দিন, আসলাম উদ্দিন, জয়নাল আবেদীন ও আজির উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ ও সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।

Manual2 Ad Code