খারাপ খবর! সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

খারাপ খবর! সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান

Manual1 Ad Code

পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

Manual1 Ad Code

ঐতিহাসিক শান্তি আলোচনার পর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র নমনীয়তা ও সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল।

কিন্তু কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

Manual5 Ad Code

ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো দিক।

কিন্তু খারাপ দিক হলো, আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের আন্তরিকতা, সদিচ্ছার ও সৎ অবস্থানের ওপর।

তিনি ওয়াশিংটনকে ‘অতিরিক্ত ও অবৈধ দাবি’ পরিহার করে ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ মেনে নেওয়ার আহ্বান জানান।

Manual7 Ad Code

সূত্র: ডন, বিবিসি ও আল-জাজিরা

Manual8 Ad Code