বিমান বাহিনীর ‘ভুল’ হামলায় প্রাণ গেল শতাধিক মানুষের

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

বিমান বাহিনীর ‘ভুল’ হামলায় প্রাণ গেল শতাধিক মানুষের

Manual6 Ad Code

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো বিমান বাহিনীর এক হামলা ‘ভুলবশত’ একটি বাজারে আঘাত হানায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

কর্মকর্তারা হামলাটি ‘ভুলবশত’ হয়েছে বলে স্বীকার করলেও বিস্তারিত কোনো তথ্য দেননি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বর্নো রাজ্যের সীমান্তঘেঁষা ইয়োবি রাজ্যের একটি গ্রামে চালানো ওই বিমান হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন—এ তথ্য তারা জীবিতদের কাছ থেকে নিশ্চিত করেছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা জিহাদি বিদ্রোহে এই অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual5 Ad Code

 

 

নাইজেরিয়ার সামরিক বাহিনী প্রায়ই বিশাল বনাঞ্চলে অবস্থান নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালায়। তবে ২০১৭ সাল থেকে এ ধরনের অভিযানে অন্তত ৫০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসের হিসাব বলছে।

Manual7 Ad Code

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গোয়েন্দা তথ্য সংগ্রহে দুর্বলতা এবং স্থলবাহিনী, বিমান ইউনিট ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটছে।

ইয়োবি রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে ‘জিল্লি সাপ্তাহিক বাজারে যাওয়া কিছু মানুষ’ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

Manual5 Ad Code

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া পরিচালক ইসা সানুসি বলেন, ‘আমরা সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা হাসপাতালের সঙ্গে কথা বলেছি, হতাহতদের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেছি এবং ভুক্তভোগীদের সঙ্গেও কথা হয়েছে। ‘

এ বিষয়ে নাইজেরিয়ার বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Manual1 Ad Code