সরকারের ভালো উদ্যোগকে সমর্থন জানানোর আহবান জেলা প্রশাসকের

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

সরকারের ভালো উদ্যোগকে সমর্থন জানানোর আহবান জেলা প্রশাসকের

Manual7 Ad Code

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গতকালকে যে সূর্য অস্তমিত হয়েছে তার সাথে আমাদের যত দুঃখ, গ্লানি, যত জরা সবকিছু চলে গিয়েছে। আজকে নতুন বছরে, নতুন প্রভাতে আমরা দীপ্ত শপথ, নতুন স্বপ্ন নিয়ে আমাদের জাতি গঠনের উদ্দেশ্যে দীপ্ত পায়ে পদচারণা শুরু করব। সুনামগঞ্জবাসীর কাছে আমার প্রত্যাশা, আমাদের নবগঠিত সরকার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে- নতুন সরকারের ভালো ভালো উদ্যোগকে সমর্থন করবেন।
মঙ্গলবার সকাল আটটায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পূর্ব এক শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) আয়েশা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী, মুনাজ্জির হোসেন সুজন। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠন এবং সংস্থার সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, এই বৈশাখ আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ বৈশাখ নিয়েই আমাদের ফসলের হিসেব-নিকেশ শুরু হয়। এই বছর ফসল কর্তন বিলম্বে শুরু হয়েছে। ইতোমধ্যে ১% ফসল কর্তন হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে পুরোদমে ধান কর্তন শুরু হবে। এই ধান কর্তন সবার জন্য সৌভাগ্যের হোক, কৃষক তাদের কষ্টার্জিত, ঘাম ঝরানো পরিশ্রমের ফসল ঘরে তুলুক এই প্রত্যাশা ব্যক্ত করছি। তিনি সকল কৃষকের স্বপ্ন এবং পরিশ্রম সফল হওয়ার জন্য সবার নিকট দোয়া কামনা করেন।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং “এসো হে বৈশাখ, এসো এসো ” এই গানটি পরিবেশন করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির শহীদ মিনারে এসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়। এর আগে বাঙালির এতিহ্য লাঠিখেলা, সাপ খেলা উপভোগ করেন উপস্থিত সকলেই।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার মরিয়ম আক্তার। -বিজ্ঞপ্তি