হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

Manual3 Ad Code

হরমুজ প্রণালিতে নৌচলাচল ফের স্বাভাবিক করার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে চীন।  চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে এ আহ্বান জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার (১৫ এপ্রিল) এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।  খবর আল জাজিরার।

 

ওয়াং ই বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান ও সুরক্ষা দিতে হবে, তবে একই সঙ্গে সেখানে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ রয়েছে।’

Manual4 Ad Code

আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code