জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টরন্টোতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টরন্টোতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক

Manual5 Ad Code

কানাডা প্রতিনিধি:প্রবাসীদের মধ্যে ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে কানাডার টরন্টোতে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, টরন্টো কানাডার নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল ) বিকাল ৬ টায় টরেন্টো’র একটি অভিজাত হলরুমে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত অবধী।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, পূর্নাঙ্গ কমিটি সুনামগঞ্জ জেলাসহ বৃহত্তর সিলেটের কানাডা প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসবে। প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে কানাডায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে। এছাড়া সংগঠনটি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, সাবেক সভাপতি আতাউর রহমান, বর্তমান সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক নিতু দত্ত, দপ্তর সম্পাদক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতুসহ সুনামগঞ্জ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘট।এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রদর্শনী করা হয়।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারী সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, টরন্টো, কানাডার ৬৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।