যে কারণে প্রাণ গেল ২ বোনের

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

যে কারণে প্রাণ গেল ২ বোনের

Manual7 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজলা সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

দুই শিশু হলো- বৈঠাখাই গ্রামে রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭) ও উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে একসঙ্গে খেলাধুলা করছিল তারা। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালালে দুজনের মধ্য রুমা আক্তার (৭) মৃত অবস্থায় তাকে পানিতে পাওয়া যায়।

আর পাপিয়া আক্তারকে (৪) তাৎক্ষণিকভাবে পানি থেকে জীবিত উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code