ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

Manual5 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার জন্য যে নতুন প্রস্তাব এসেছে, তিনি তা পর্যালোচনা করছেন। স্থানীয় সময় শনিবার (৩ মে) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে পরে আপনাদের জানাব।’

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পালটা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে।

 

Manual8 Ad Code

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা দিল ইরান

 

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, ‘চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে— সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’

তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে।

Manual6 Ad Code

 

আরও পড়ুন
Manual7 Ad Code

পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান

পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান

 

ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের ওপর থেকে নৌ-অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

Manual5 Ad Code

চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ইরানের একটি আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।  এরপরও দুই পক্ষের মধ্যে আলোচনা চলতে থাকে, এবং তিন সপ্তাহের যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।