সিলেটসহ ৩২ জেলায় অতিভারি বৃষ্টির আভাস

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬

সিলেটসহ ৩২ জেলায় অতিভারি বৃষ্টির আভাস

Manual2 Ad Code

সিলেটসহ দেশের চার বিভাগের ৩২ জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এসময় সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

Manual1 Ad Code

শনিবার (০২ মে) আবহাওয়া অধিদপ্তর এ সংক্রান্ত এক সতর্কবার্তায় এসব তথ্য জানায়।

Manual7 Ad Code

সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায়  ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

Manual8 Ad Code

ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।