সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রাণ গেল ৩ জনের, আ হ ত ৪

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের প্রাণ গেল ৩ জনের, আ হ ত ৪

Manual7 Ad Code

সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর বদিরগাঁও এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো ৪ জন।

Manual3 Ad Code

সোমবার বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ পুর এলাকায় পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় আরও ৪জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক মুহুর্তে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

Manual8 Ad Code

এদিকে দুপুরে সদর উপজেলার নারাইনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয়  নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি।