আজ বিকেলে মমতার সাংবাদিক বৈঠক

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

আজ বিকেলে মমতার সাংবাদিক বৈঠক

Manual7 Ad Code

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে পরাজয়ের পর কালীঘাট তথা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেহারাটাই পাল্টে গেছে। এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ৬ নম্বর বাড়িতে থাকেন মমতা বন্দোপাধ্যায়। বাড়ির অভ্যন্তরের ছবিটি জানার কোনও উপায় নেই। কর্মী-সমর্থকদের আনাগোনা নেই। আসছেন দলের নেতারা। সোমবার সন্ধ্যায় গণনা কেন্দ্র থেকে ফিরে আসার পর আর মমতা বাইরে বের হননি। তবে সাংবাদিকদের উপস্থিতি রয়েছে। আজ বিকেলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বিপর্যয়ের বিষয়ে বক্তব্য জানাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। সাংবাদিকদের মুখোমুখি হবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।মঙ্গলবার সকাল থেকে এক ঝটকায় গোটা কালীঘাটের চেহারাটাই পাল্টে গেছে। কালীঘাটের রাস্তায় দেখা গেল অন্য ছবি। এতদিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলিতে গলিতে গার্ডরেল, পুলিশ মোতায়েন থাকত। মঙ্গলবার সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সুরক্ষার জন্য রাখা গার্ডরেল সরিয়ে দেয়া হয়েছে। সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে আর বাধা নেই। বাইক, গাড়ি অনায়াসে যাতায়াত করছে। আসলে সরকার বদলের পর বিধি মেনে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধাপে ধাপে নিরাপত্তা প্রত্যাহার করে নেয়া হয়। সেই নিয়ম মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গার্ডরেল খোলা হয়েছে। তিনি এখন ন্যূনতম নিরাপত্তা পাবেন। অর্থাৎ জনাকয়েক নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন বাড়ির সামনে। মমতার বাড়ির ঠিক সামনে এখনও পুলিশ ক্যাম্প রয়েছে। সেখানে কয়েকজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। তারা অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।তবে এখনও তার পদত্যাগ না দেয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। প্রথা অনুযায়ী, ফলাফল নিশ্চিত হলে মুখ্যমন্ত্রী গিয়ে পদত্যাগ করেন। হার, জিত নির্বিশেষে সরকারের মেয়াদ শেষের সময় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। বিদায়ী মুখ্যমন্ত্রী যদি জয়ী হন, তাহলে তিনি নতুন করে শপথ গ্রহণ করেন। তবে এই ক্ষেত্রে মমতা হেরে গিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ