জুনে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

জুনে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূড়ান্ত

Manual2 Ad Code

আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৭ মে) সফরের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচই ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Manual3 Ad Code

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজ শেষ করেই তারা সরাসরি বাংলাদেশে পৌঁছাবে। অন্যদিকে, ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দলও।

Manual3 Ad Code