রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে মারামারি, গুরুতর চোট নিয়ে ছিটকে গেলেন ভালভার্দে

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৬

রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে মারামারি, গুরুতর চোট নিয়ে ছিটকে গেলেন ভালভার্দে

Manual8 Ad Code

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভালভার্দের মাথায় আঘাত পাওয়া হয়েছে। তিনি বাড়িতে বিশ্রামে আছেন। চিকিৎসকরা বলেছেন, ১০ থেকে ১৪ দিন বিশ্রাম নিতে হবে।

বৃহস্পতিবারের অনুশীলনে ঘটনাটি ঘটে। তার আগের দিন বুধবারের অনুশীলনেও দুজনের মধ্যে উত্তেজনা হয়েছিল। ইএসপিএনের সূত্র জানিয়েছে, অনুশীলনে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছিল। সেখানে বেশ কিছু কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হন ভালভার্দে, কুশীলব ছিলেন চুয়ামেনি। ম্যাচ শেষে সবাই যখন ড্রেসিং রুমে চলে যান, তখন ভালভার্দে উত্তেজিত অবস্থায় ঢোকেন এবং সেখানেই মারামারি হয়।

Manual1 Ad Code

ক্লাব দুজনের বিরুদ্ধেই শৃঙ্খলা ব্যবস্থা শুরু করেছে। সূত্র জানিয়েছে, ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে উত্তেজনা শুরু হয়েছিল যখন কোচ জাবি আলোনসো ক্লাবে ছিলেন। আলোনসো মাত্র সাত মাসের মাথায় জানুয়ারিতে চলে যান।

Manual8 Ad Code

তবে রিয়াল মাদ্রিদের সংকট এখানেই শেষ নয়। এর আগে রুডিগার-কারেরাস কাণ্ড ঘটেছে, সেখানে রুডিগার কারেরাসকে চড় মেরেছিলেন বলে জানা যাচ্ছে। এদিকে কোচ আরবেলোয়ার সঙ্গে দানি সেবায়োস ও রাউল আসেনসিওর মতবিরোধের কথাও জানা গেছে। ক্লাব অধিনায়ক দানি কার্ভাহালের সঙ্গেও আরবেলোয়ার সম্পর্ক ভালো নয়। এমবাপ্পেরও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে কিছু ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

রিয়াল ড্রেসিং রুমের এমন বেহাল দশার পেছনে ইন্ধন যোগাচ্ছে মাঠের দুঃসময়ের। গেল মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে বড় ছোট কোনো শিরোপাই জেতার সম্ভাবনা একেবারেই কম। লা লিগা জেতার খুবই ক্ষীণ একটা সম্ভাবনা আছে, তবে সে সম্ভাবনাটাও শেষ হয়ে যেতে পারে আসছে রোববার। ড্র করলেই টানা দ্বিতীয়বার লা লিগা শিরোপা জিতবে বার্সেলোনা।