বিশ্বকাপ কাউন্টডাউনে আলোচনায় তেভেজের দুর্দান্ত শট

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৬

বিশ্বকাপ কাউন্টডাউনে আলোচনায় তেভেজের দুর্দান্ত শট

Manual8 Ad Code

বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন চলার মধ্যে পুরোনো আসরের স্মরণীয় গোলগুলো আবারও সামনে আনছে ফিফা। সেই ধারাবাহিকতায় এবার জায়গা পেয়েছে কার্লোস তেভেজের দুর্দান্ত এক গোল, যা তিনি করেছিলেন ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে।

Manual4 Ad Code

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল মেক্সিকো।জোহানেসবার্গের সকার সিটিতে হওয়া সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

Manual6 Ad Code

তবে ম্যাচটির সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল তেভেজের অসাধারণ দূরপাল্লার গোল।

ম্যাচের ৫১তম মিনিটে সতীর্থ গঞ্জালো হিগুয়েইনকে পাস দিতে গিয়ে বল ফিরে আসে মেক্সিকোর ডিফেন্ডার রিকার্দো ওসোরিওর গায়ে লেগে।

Manual4 Ad Code

সুযোগ বুঝে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান তেভেজ। মেক্সিকোর গোলরক্ষক অস্কার পেরেজের কোনো সুযোগই ছিল না সেই শট ঠেকানোর।

সম্প্রতি সেই গোলের স্মৃতি নিয়ে কথা বলেছেন তেভেজ। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০১০ বিশ্বকাপ ছিল জাদুকরী এক অভিজ্ঞতা। আমরা শিরোপা জিততে পারিনি, কিন্তু দিয়েগো ম্যারাডোনার সঙ্গে অনেক সময় কাটিয়েছি।’

তেভেজ আরও জানান, দলের অন্য খেলোয়াড়রা রুম ভাগাভাগি করে থাকলেও তিনি একাই থাকতেন। সুযোগ পেলেই ম্যারাডোনা তার রুমে এসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন। ফুটবল, জীবন সবকিছু নিয়েই চলত তাদের আড্ডা।

গোলটির উদযাপন নিয়েও আবেগ প্রকাশ করেছেন তেভেজ। স্মৃতি রোমন্থন করে বলেন, ‘ওই গোল করা এবং দিয়েগোর সঙ্গে উদযাপন করা ছিল দারুণ সুন্দর এক মুহূর্ত।’

অন্যদিকে ম্যারাডোনাও তেভেজের সেই গোলের প্রশংসা করেছিলেন।

আর্জেন্টাইন কিংবদন্তি জীবদ্দশায় বলেছেন, ‘কার্লিতোসের শট ছিল অসাধারণ। কথায় সেই গোলের সৌন্দর্য বোঝানো সম্ভব নয়।’

Manual1 Ad Code