মৌলভীবাজারে বজ্রপাতে মা রা গেলেন ২জন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

মৌলভীবাজারে বজ্রপাতে মা রা গেলেন ২জন

Manual6 Ad Code

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে পৃথক স্থানে এই দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া এবং কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন রাজনগরের তালেব মিয়া (৪০) ও কমলগঞ্জের স্বপন মুন্ডা। তালেব মিয়া রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে। অন্যদিকে স্বপন মুন্ডা কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা বলে জানা গেছে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

জানা যায়, শুক্রবার শুক্রবার (২২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় রাজনগরের কামারচাক ইউনিয়নে ধান কাটার কাজ করছিলেন কৃষক তালেব মিয়া। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে একই দিন কমলগঞ্জ উপজেলার একটি রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন স্বপন মুন্ডা।

Manual6 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ