এবার হবিগঞ্জে শিশু ধ*র্ষ*ণের চেষ্টা, যুবক গ্রে ফ তা র

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

এবার হবিগঞ্জে শিশু ধ*র্ষ*ণের চেষ্টা, যুবক গ্রে ফ তা র

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে মাত্র ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Manual2 Ad Code

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

Manual7 Ad Code

শুক্রবার দুপুরে শহরতলীর দুর্লভপুর থেকে থাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত বিজয় ওই গ্রামের আব্দুস সালামের পুত্র।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটির পিতা একজন প্রবাসী। পরিবারের জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এদিকে শিশুটির মা একাই শিশু কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় বিজয় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে শিশুটির আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে গত বৃহস্পতিবার শিশুটিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের চিকিৎসকরা শিশুটির চিকিৎসা দিচ্ছেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।