বাংলাদেশের নারীদের নিউ জ্যিলান্ড সফর ডিসেম্বরে

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

বাংলাদেশের নারীদের নিউ জ্যিলান্ড সফর ডিসেম্বরে

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক : চার বছর পর আবার নিউ জিল্যান্ড সফরের সুযোগ পেলেন নিগার সুলতানা জ্যোতিরা। চলতি বছরের শেষ দিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ যাবে নিউ জিল্যান্ডে। এটি হবে নিউ জিল্যান্ড নারী ক্রিকেট দলের তাদের ঘরের মাঠে গ্রীষ্মকালীন মৌসুমের একমাত্র সিরিজ।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান বিপণন ও বাণিজ্যিক কর্মকর্তা গ্লেন ক্রিচলি বলেছেন, ‘‘বাংলাদেশ নারী ক্রিকেটে ক্রমাগত উন্নতি করছে, এবং আমরা জানি তাদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হওয়ায় আমরা রোমাঞ্চিত। বাংলাদেশ সিরিজটি সেই টুর্নামেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে।”
২০২২ সালে বাংলাদেশের নিউ জিল্যান্ড সফর একদমই ভালো যায়নি। সেবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথম নিউ জিল্যান্ড সফর করেছিল দল। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। প্রথম ওয়ানডেতেও হেরে যায় বাংলাদেশ। শেষ দুই ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়।
এবারও একই ভেন্যুতে দুই দল খেলবে। ১০ ও ১২ ডিসেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি হবে নেলসনে। ১৫ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি ওয়েলিংটনে। একই ভেন্যুতে হবে প্রথম ওয়ানডে হবে ১৮ ডিসেম্বর। শেষ দুইটি ওয়ানডে হবে মাউন্ট মঙ্গানুইতে। ম্যাচগুলো হবে ২১ ও ২৩ ডিসেম্বর।