কুলাউড়ায় হাকালুকি হাওরে ১৪ জেলেকে জরিমানা

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

কুলাউড়ায় হাকালুকি হাওরে ১৪ জেলেকে জরিমানা

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযানে ১৪ জনকে ৪৯ হাজার জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে মোট ১৪টি মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং থানা পুলিশের সদস্যরা।
অভিযানে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এ সময় ৫টি বেড়জাল (প্রায় ৪ হাজার মিটার), ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজারটি মেজিক চাই জব্দ করে বিনষ্ট করা হয়।

Manual1 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ