ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৬

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

Manual4 Ad Code

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

Advertisement

বুধবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়।

Manual6 Ad Code

সভায় মন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে সংসদের উচ্চ কক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা থাকবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান এবং কম সুদে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করতে একটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়ে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের নার্সিং পেশায় এগিয়ে আসার আহ্বান জানান।

Manual7 Ad Code