আর্জেন্টিনার ন্যায্য গোল অন্যায়ভাবে বাতিল করেছে ফিফা!

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

আর্জেন্টিনার ন্যায্য গোল অন্যায়ভাবে বাতিল করেছে ফিফা!

Manual3 Ad Code

বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণভাবে শুরু করেছে। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। তবে বিশ্বচ্যাম্পিয়নদের ৩ গোলের আগে একটি গোল বাতিল হয়েছিল মেসির। সেটি নিয়ে এখন বয়ে যাচ্ছে বিতর্কের ঝড়।

Manual4 Ad Code

Advertisement

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে প্রথমার্ধে মেসির যে গোলটি অফসাইডে বাতিল হয়েছিল, সেটি আসলে বৈধ ছিল বলে দাবি করেছে ফুটবল বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘আর্কাইভো ভিএআর’। সংস্থাটি বলছে, ওই মুহূর্তে মেসি পুরোপুরি অনসাইডে ছিলেন।

 

Manual4 Ad Code

ম্যাচের ৪ মিনিটে লাউতারো মার্তিনেজের পাস থেকে বল পেয়ে গোল করেছিলেন মেসি। তবে সঙ্গে সঙ্গেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ভিএআর রিভিউতেও সিদ্ধান্ত বদলায়নি। গোল বাতিল হয়।

‘আর্কাইভো ভিএআর’-এর দাবি, ‘ডিফেন্ডারের অবস্থান নির্ধারণে ভিএআর গুরুতর ভুল করেছে। সংস্থাটি বলছে, রক্ষণভাগের যে খেলোয়াড়ের সঙ্গে মেসির তুলনা করা হয়েছে, তার সঠিক অবস্থান প্রজেকশনে ঠিকমতো দেখানো হয়নি। এই হিসাবে মেসি আসলে অনসাইডেই ছিলেন।’

Manual2 Ad Code

উল্লেখ্য, এই ম্যাচে মেসি পরবর্তীতে আরও তিনটি গোল করেন এবং হ্যাটট্রিক নিয়ে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের ফলাফলে এই বাতিল গোলের প্রভাব পড়েনি। তবে ভিএআর প্রযুক্তির নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে।

এ বিষয়ে ফিফা বা ম্যাচ কর্তৃপক্ষের কোনো অফিসিয়াল বক্তব্য এখনো পাওয়া যায়নি।

 

Manual6 Ad Code