সিলেটের যে সীমান্তে পার হওয়ার সময় আ ট ক ৩

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

সিলেটের যে সীমান্তে পার হওয়ার সময় আ ট ক ৩

Manual2 Ad Code

সিলেট বিভাগের হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিক এবং মানবপাচারে সহযোগিতার অভিযোগে আরও দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

 

Manual3 Ad Code

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলনের ছেলে রাহুল (২২)।

Manual3 Ad Code

 

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকায় টহল চলাকালে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন তিনি। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটক তিনজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার বলেন, ‘মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘তিনজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’