মেসি কি আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের হয়ে খেলবেন?

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

মেসি কি আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের হয়ে খেলবেন?

Manual1 Ad Code

ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ বহুদিনের। এই দুই দলের খেলা মানেই রোমাঞ্চ। ম্যাচের পরতে পরতে বিরাজ করে উত্তেজনা। এই দুই দলের খেলোয়াড়দের নিয়ে সমর্থকদের মধ্য আগ্রহের শেষ নেই।

Manual4 Ad Code

অনেকে ব্রাজিল কিংবদন্তি পেলের নাম উচ্চারণ করে গর্ব করেন। আবার অনেকে আর্জেন্টিনার ম্যারাডোনার প্রশংসায় ভাসেন। তবে এবারের বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর যেন সুর বদলেছে ব্রাজিল শিবিরেও।

মজার ছলে হলেও, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ব্রাজিল দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিউ লুলা দা সিলভা।

Manual6 Ad Code

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তারপরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাজিলের প্রেসিডেন্ট মেসিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

ব্রাজিল হোঁচট খেলেও আর্জেন্টিনা জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে। এনিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ড হাসতে হাসতে বলেন, ‘আমি ভাবছি মেসিকে ব্রাজিল দলে নেওয়া যায় কি না।’

Manual5 Ad Code

ব্রাজিলের প্রথম ম্যাচের ফল নিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘যখনই ব্রাজিলকে নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে, তখনই তারা বিশ্বকাপ জেতে। দেখা যাক, এবার কী হয়।’

Manual5 Ad Code