সীমান্ত থেকে বি*স্ফো*র*ক ও বিদেশি পি স্ত ল উদ্ধার

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

সীমান্ত থেকে বি*স্ফো*র*ক ও বিদেশি পি স্ত ল উদ্ধার

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।বুধবার (২৪ জুন) দিবাগত রাতে অভিযান দিয়ে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৩টার দিকে ৫২ বিজিবির বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির একটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন কয়েকজন দুষ্কৃতিকারীকে চ্যালেঞ্জ করলে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ার জেল নাইনটি’ বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করেন।বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, ‘বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেও তা সহায়ক হবে।’

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ