রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৬

রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Manual1 Ad Code

এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট হলেও বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে এ খাতে সর্বোচ্চ পরিমাণে বরাদ্দ দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলছেন, যার মধ্যে অন্যতম অগ্রাধিকারের জায়গা হলো স্বাস্থ্যখাত।

Manual2 Ad Code

Advertisement

শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ভৌগোলিক কারণে এ অঞ্চলের মানুষের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে, তা আমাদের যে কোনো মূল্যে ঠিক করতে হবে। আমাদের মূল লক্ষ্য রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।’

Manual3 Ad Code

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে রোগী এসে যদি সঠিক সেবা না পান এবং চিকিৎসার অভাবে তাকে ঢাকায় স্থানান্তর করতে হয়, তবে তা হাসপাতালের অদক্ষতা হিসাবেই গণ্য হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।

 

Manual2 Ad Code