হাম-উপসর্গ : সিলেটে একদিনে ৩ শিশু না ফেরার দেশে

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

হাম-উপসর্গ : সিলেটে একদিনে ৩ শিশু না ফেরার দেশে

Manual2 Ad Code

তিনজনেরই বয়স বছর পূর্ণ হয়নি। পৃথিবীর আলো-বাতাসের গতি বুঝে উঠার আগেই তাদের ছাড়তে হয়েছে এ ধরণী। ভয়ংকর হাম রোগের উপসর্গ নিয়ে মারা গেলো ৩ শিশু।

Manual2 Ad Code

একদিনে (গতকাল শুক্রবার) সিলেটে ঝরে গেছে তিন কচি প্রাণ। মৃত শিশুরা হলো- সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডাবাটোর গ্রামের আলী হোসেনের ৭ মাস বয়সী ছেলে কামরুল ও মৌলভীবাজারের কুলাউড়ার রানি চা বাগানের রাজনের ১০ মাস বয়সী সন্তান কৃপা এবং সিলেটের জকিগঞ্জের কলারকুটি গ্রামের মুকিত আহমদের ৪ মাস বয়সী ছেলে নাহিদ আহমদ। এদের মধ্যে প্রথম দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তৃতীয়জন ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

এই তিনজনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৯ জন। তাদের মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে মারা গেছেন।

Manual2 Ad Code

সূত্র জানায়, হাম ও উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকার পর্যন্ত) ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ২ জন।

তাদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৯৭ জন রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, লাইফ এইড এ্যাপোলো হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ১, ৩ ও ১ জন রোগী ভর্তি আছেন।

Manual4 Ad Code