সিলেট হাম-উপসর্গে টানা মৃত্যু, লাশের সারি ছিয়াশিতে

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৬

সিলেট হাম-উপসর্গে টানা মৃত্যু, লাশের সারি ছিয়াশিতে

Manual2 Ad Code

হাম-উপসর্গে প্রতিদিনই সিলেটে কেড়ে নিচ্ছে কচি প্রাণ। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও মারা গেছে একজন। তাকে নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮৬-তে দাঁড়িয়েছে।

Manual8 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, গতকাল শুক্রবার এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়েসি শিশুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

Manual5 Ad Code

এদিকে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত) নতুন করে ৩৬ জন হামে আক্রান্ত বা সন্দেহভাজন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট ২৬২ জন।